বুধবার
১২ আগস্ট ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী মালু বেগম (৭৬)। নিহত গৃহকর্মীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়।
সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি কীভাবে এবং কী কারণে ঘটেছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।