রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১২ আগস্ট ২০২৬

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

স্টাফ রিপোর্টার: হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে ডেভিড ইমনের (২৫) বিরুদ্ধে হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তসূত্র ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়েছিল।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি দেশে তৈরি এলজিসহ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলমান রয়েছে।