শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

১৫ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, ফুল দিতে গিয়ে আটক ১

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকালে বাড়িটিতে ফুল দিতে আসা একজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এমন চিত্র দেখা গেছে। ভোর থেকে বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং হেঁটে চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে এলাকাটিতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যানও।

সকাল সোয়া ১০টার দিকে বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা একজনকে আটক করে পুলিশ, পরে যাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম অর্ণব দাস, বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে তাকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ১৫ আগস্টকে ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।