শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সোমবার

১৭ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল ১৮০০ কার্টন সিগারেট, ১৩ আইফোন

নিজস্ব প্রতিবেদক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এর তিন যাত্রীর কাছ থেকে এসব পণ্য পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাসমূহের গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ওই ফ্লাইটের তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে ৭৮২ কার্টন সিগারেট, ১৩টি আইফোন এবং পরিত্যক্ত অবস্থায় ব্যাগেজ বেল্ট এরিয়ায় আরও অতিরিক্ত ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া যায়।

সিগারেটের চালান বহনে জড়িত তিনজন যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়ার মঈনুল আবদিন, আব্দুল মান্নান ও ফেনী সদরের নুরুল আলম রিয়াদ।

জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং আইফোনের দাম ১৫ লাখ টাকা।

যাত্রীদের থেকে আটক পণ্যের চালান ডিটেনশন মেমোরেন্ডাম মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।