বুধবার
১৯ আগস্ট ২০২৬
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


লাইফস্টাইল ডেস্ক: ‘আওয়ারাপান ২’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও বরাবরই নিজের আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি।
সাহসী রং, স্টেটমেন্ট কাটিং এবং মিনিমাল কিন্তু নজরকাড়া স্টাইলিং—দিশার সাম্প্রতিক লুকগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে এই তিন প্রবণতা।
লিম-গ্রিন শিমারি ড্রেসে আলোচনায়
‘ওয়েলকাম টু দা জংগল’-এর ট্রেলার লঞ্চে দিশা পাটানির একটি লুক ছিল আলোচনার কেন্দ্রে। সাধারণত পার্টি বা রেড কার্পেটের সাজে কালো কিংবা গাঢ় রঙের পোশাক বেশি দেখা গেলেও দিশা বেছে নিয়েছিলেন উজ্জ্বল লিম-গ্রিন শিমারি ড্রেস। ঝলমলে এই রংই হয়ে উঠেছিল তার পুরো লুকের প্রধান আকর্ষণ।
জাদেদ লন্ডনের এই গ্ল্যামারাস পোশাকে ছিল শিমারি ফিনিশ, বডি-হাগিং ফিট এবং আধুনিক কাটিং। কোমরের কাট-আউট ডিটেইল, থাই-হাই স্লিট এবং মেশের কাজ পোশাকটিকে দিয়েছে সাহসী আবহ। স্প্যাগেটি স্ট্র্যাপ ও স্কুপ নেকলাইন লুকটিকে করেছে আরও এলিগ্যান্ট।
এই লুকেও ছিল মিনিমাল গ্ল্যামারের ছোঁয়া। ন্যুড লিপ, হালকা ব্লাশ, ডিফাইন করা চোখ এবং নরম ওয়েভি চুল মিলিয়ে তৈরি হয়েছিল আধুনিক পার্টি এস্থেটিক। ভারী মেকআপের বদলে স্বাভাবিক সৌন্দর্যকে গুরুত্ব দেওয়ায় পুরো লুক পেয়েছিল পরিশীলিত আবহ।
লেপার্ড প্রিন্ট থেকে সিকুইন ড্রেস
দিশার ফ্যাশন মুড শুধু উজ্জ্বল রঙে সীমাবদ্ধ নয়। আরেকটি লুকে তাকে দেখা গেছে লেপার্ড প্রিন্টের ড্রেসে। বোল্ড অ্যানিমেল প্রিন্টের সঙ্গে আধুনিক ড্রেপিং ও আকর্ষণীয় সিলুয়েট মিলে পোশাকটি তৈরি করেছে আত্মবিশ্বাসী ফ্যাশন স্টেটমেন্ট। কম অ্যাকসেসরিজ, ন্যাচারাল মেকআপ এবং সিম্পল হেয়ারস্টাইলের মাধ্যমে দিশা পোশাকটির নিজস্ব সৌন্দর্যকেই সামনে এনেছেন।
আরেকটি নজরকাড়া সাজে দিশা বেছে নিয়েছেন গাঢ় নীল রঙের জমকালো সিকুইন ড্রেস। স্ট্র্যাপলেস ডিজাইন ও গভীর ভি-নেক পোশাকটিতে যোগ করেছে গ্ল্যামারাস আবহ। পুরো পোশাকজুড়ে চকচকে সিকুইন ও ছোট স্ফটিকের কাজ থাকায় আলাদা কোনো ভারী গয়নার প্রয়োজন হয়নি; বরং পোশাকের ঝলমলে ডিটেইলই হয়ে উঠেছে লুকের মূল আকর্ষণ।
এই সাজে দিশার চুল ছিল লম্বা, কালো এবং মাঝ বরাবর সিঁথি করা। কাঁধের ওপর ছড়িয়ে থাকা মেসি ওয়েভ পোশাকটির গ্ল্যামারকে দিয়েছিল বাড়তি মাত্রা। চোখে গাঢ় স্মোকি মেকআপ, কালো কাজল ও ডিফাইনড আইলাইনারের সঙ্গে ন্যুড-পিংক লিপ কালার পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।
গ্ল্যাম-রক ভাইবে করসেট স্টাইল
আরেকটি লুকে শিমারি সিলভার-টোনের করসেট স্টাইল টপেও দেখা গেছে দিশাকে। কালো ও সিলভার ডিটেইল, বডি-ফিটিং সিলুয়েট এবং ঝলমলে এমবেলিশমেন্ট পোশাকটিতে এনেছে গ্ল্যাম-রক ভাইব। এর সঙ্গে সিম্পল কালো মিনি স্কার্ট রেখে লুকটিতে ভারসাম্য তৈরি করেছেন তিনি।
দিশার সাম্প্রতিক ফ্যাশন থেকে একটি বিষয় স্পষ্ট—গ্ল্যামার মানেই ভারী সাজ নয়। একটি স্টেটমেন্ট পোশাক, পরিমিত অ্যাকসেসরিজ এবং আত্মবিশ্বাসী উপস্থিতিই তৈরি করতে পারে স্মরণীয় ফ্যাশন মুহূর্ত।