শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রবিবার

২৩ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে এ কার্যবণ্টন নির্ধারণ করে।

এতে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়গুলোতে দায়িত্ব পালন করবেন।

হুমায়ুন কবিরের দায়িত্ব:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি এবং অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) বিষয় দেখবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী যেসব অতিরিক্ত দায়িত্ব নির্ধারণ করবেন, সেগুলোও তিনি পালন করবেন।

শামা ওবায়েদের দায়িত্ব:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলো দেখবেন।

দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজের পরিধিও নির্ধারণ করা হলো।