শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সোমবার

৩১ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

২০তম গ্রেডে বেতন বাড়ল ১৪২%, নতুন পে-স্কেলে কে কত পাবেন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ হারে বাড়লেও নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার আরও বেশি।

নতুন বেতনস্কেলের তথ্য অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বর্তমানের দ্বিগুণ করা হয়েছে।

১ম থেকে ১১তম গ্রেড

১ম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

২য় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া—

৪র্থ গ্রেড: ৫০ হাজার → ১ লাখ টাকা
৫ম গ্রেড: ৪৩ হাজার → ৮৬ হাজার টাকা
৬ষ্ঠ গ্রেড: ৩৫ হাজার ৫০০ → ৭১ হাজার টাকা
৭ম গ্রেড: ২৯ হাজার → ৫৮ হাজার টাকা
৮ম গ্রেড: ২৩ হাজার → ৪৬ হাজার টাকা
৯ম গ্রেড: ২২ হাজার → ৪৪ হাজার টাকা
১০ম গ্রেড: ১৬ হাজার → ৩২ হাজার টাকা
১১তম গ্রেড: ১২ হাজার ৫০০ → ২৫ হাজার টাকা

এসব গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।

১২তম থেকে ২০তম গ্রেডে আরও বেশি বৃদ্ধি

১২তম গ্রেডে বর্তমান ১১ হাজার ৩০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা। এতে বৃদ্ধির হার প্রায় ১১৫ শতাংশ।

১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা, ১৪তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া—

১৫তম গ্রেড: ৯ হাজার ৭০০ → ২৩ হাজার ৫০০ টাকা
১৬তম গ্রেড: ৯ হাজার ৩০০ → ২১ হাজার ৯০০ টাকা
১৭তম গ্রেড: ৯ হাজার → ২১ হাজার ৪০০ টাকা
১৮তম গ্রেড: ৮ হাজার ৮০০ → ২১ হাজার টাকা
১৯তম গ্রেড: ৮ হাজার ৫০০ → ২০ হাজার ৫০০ টাকা
২০তম গ্রেড: ৮ হাজার ২৫০ → ২০ হাজার টাকা

নতুন বেতনস্কেলে ১২তম থেকে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার প্রায় ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।

এর মধ্যে ২০তম গ্রেডে বৃদ্ধির হার সর্বোচ্চ—১৪২ শতাংশ।

অর্থাৎ নতুন পে-স্কেলে উচ্চ গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। বিশেষ করে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হওয়ায় এ গ্রেডেই বৃদ্ধির হার সর্বোচ্চ।