শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

০৫ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে র‍্যালি-সমাবেশ

উপজেলা প্রতিনিধি:: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

সুধী সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে জনসম্পৃক্ততা বাড়িয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশ শেষে মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে সুধী সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।