সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: ঢাকার মোহাম্মদপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডিএমপির মোহাম্মদপুর থানার মামলা নং-৩৩(০৬)২০, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. নুর নবী প্রকাশ রিপন গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামে অবস্থান করছেন।
এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ১৮ মিনিটের দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মহানগরীর খুলশী থানাধীন ফয়েস লেক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে (২৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে।
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।