সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সোমবার

০৭ সেপ্টেম্বর ২০২৬

১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পটিয়ার জলুয়ার দীঘির পাড়ে ট্রাকের ধা-ক্কায় প্রা-ণ গেল সজীবের

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জলুয়ার দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব দে পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দে-এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জলুয়ার দীঘির পাড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সজীব দে।

এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বিকেল ৫টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় সজীব দে-কে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।