মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বুধবার

০৯ সেপ্টেম্বর ২০২৬

১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ফটিকছড়িতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশু নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার অগোচরে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকার নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলা প্রতিনিধি:: বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট সংলগ্ন চেঙ্গরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কোরবান আলী ট্রাক্টর নিয়ে চেঙ্গরবিল এলাকায় জমি চাষ করতে যান। এ সময় ছেলে ত্বহাও তার সঙ্গে ট্রাক্টরে চেপে বসে ছিল। একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা হঠাৎ ট্রাক্টর থেকে নিচে পড়ে যায় এবং চলন্ত ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

হারুয়ালছড়ি ইউনিয়নের ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন জানান, শিশুটি বাবার সঙ্গে জমি চাষ দেখতে গিয়েছিল। কিন্তু অসাবধানতাবশত ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে তার করুণ মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ নিহত শিশুটির লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।