বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর ২০২৬

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

গতকাল বুধবার বিকেলে বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার কবি দোভাষ লেইনের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯৫ হাজার টাকা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার পুস্পেন ব্যানার্জী (৫৮) এবং মিরসরাই উপজেলার কাটাছড়া এলাকার শামসুল ইসলাম (৪৭)। অভিযানে আবু শাকিল সাগর (৩৩) নামের এক আসামি পালিয়ে যান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় অবস্থানরত ডিবি (দক্ষিণ) বিভাগের ৩ নম্বর টিম জানতে পারে, কয়েকজন কারবারি মদ বেচাকেনার জন্য কবি দোভাষ লেইনে অবস্থান করছে।

খবর পেয়ে আভিযানিক টিম ছদ্মবেশে ক্রেতা সেজে সেখানে যায়। মাদক বিক্রির উদ্দেশ্যে আসামিরা আভিযানিক টিমকে স্থানীয় এক ভবনের নিচতলায় নিয়ে গেলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পুস্পেন ও শামসুলকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক শাকিলের ঘর তল্লাশি করে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা করা হয়েছে।