রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৯ সেপ্টেম্বর ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাঁশখালীর গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী থানার একটি গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নজরুল ইসলাম প্রকাশ মুনুকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৭ (এসআরবি-৭)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকার জামসেদ আলীর ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে বাঁশখালী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি গণধর্ষণ মামলার (মামলা নম্বর-২৫, তারিখ: সেপ্টেম্বর ২০২৩) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নগরীর বন্দর থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। এই তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর বিকাল পৌনে ৬টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে মুনুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।