সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২১ সেপ্টেম্বর ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সাথে চট্টগ্রাম জার্নালের উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জার্নালের উপদেষ্টা লায়ন আবদুল মন্নান এমজেএফ।

আজ সোমবার জেলা পুলিশ লাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পুলিশ সুপার মো. মাসুদ আলম চট্টগ্রাম জার্নালের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা জনগণের সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আবদুল মন্নান এমজেএফ পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জার্নালের সাংবাদিকবৃন্দ।