মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


রোজি চৌধুরী : নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে অনুমতিবিহীন বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতিবিহীন শতাধিক বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।
চসিক জানায়, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।