বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সোনার দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় মূল্যবান ধাতুটির দামে চাপ তৈরি হয়েছে। তবে অপরিশোধিত তেলের দাম কমায় সোনার দরপতন সীমিত ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের সোনার ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হলে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। ফলে কঠোর মুদ্রানীতির প্রত্যাশা সোনার দামে চাপ তৈরি করছে।

তবে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সোনার দামে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে। ফলে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি।