রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৬ সেপ্টেম্বর ২০২৬

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভুজপুরের গণধর্ষণ মামলার আসামি মনসুর গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ভুজপুর থানার এক চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুরকে (৪১) গ্রেফতার করেছে র‍্যাব-৭ (এসআরবি-৭)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন লোহারপুল সড়াই পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মনসুর চট্টগ্রাম জেলার ভুজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়া এলাকার নুরুল আলম ওরফে নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে, ২০২০ সালের নভেম্বর মাসে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন-০৩)-এর ৯(৩)/৩০ ধারায় গণধর্ষণ মামলার (মামলা নম্বর: ৮(১১)২০২০) ওয়ারেন্টভুক্ত আসামি মনসুর পাহাড়তলী এলাকায় আত্মগোপনে রয়েছে। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার ও এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।