বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর ২০২৬

১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভেজাল মিষ্টান্ন-মরিচ-মাছ বিক্রি, কর্ণফুলী মার্কেটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও দুগ্ধজাত দ্রব্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া মানিক স্টোরে অননুমোদিত ও ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অননুমোদিত রাসায়নিক কেওড়াজল বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেবব্রত দাসের মাছের দোকানেও অনিয়ম ধরা পড়ে। দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রির প্রতারণার অভিযোগে এই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।