মঙ্গলবার
২৯ সেপ্টেম্বর ২০২৬
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় ৬ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খুলশী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. সোহেল ওরফে মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন ওরফে সাঈদ (২৩), আশরাফুজ জামান ওরফে জনি (২১), মো. পারভেজ (৬০) এবং মো. শাহাবউদ্দিন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রহিমের দিকনির্দেশনায় অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই বিশেষ পরিচালনা করে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তারা একত্রিত হয়েছিল বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬/৮/৯/১০/১১ ধারায় দায়েরকৃত মামলায় (মামলা নম্বর: ৭, তারিখ: ০৩/০৯/২০২৬) গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।