বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বুধবার

০৭ অক্টোবর ২০২৬

২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে ‘ইয়াবা সোলায়মান’কে এক বছরের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সোলায়মান উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদ ও পুলিশের সদস্যরা।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।