রবিবার
১১ অক্টোবর ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: নগরীর লালখান বাজার মোড় থেকে দামপাড়া পযর্ন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত প্রচার সামগ্রীসহ পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার অপসারণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সম্মুখসহ লালখান বাজার মোড় থেকে দামপাড়া পযর্ন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত প্রচার সামগ্রীসহ দেড় শতাধিক পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার অপসারণ করা হয়।