বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বুধবার

১৪ অক্টোবর ২০২৬

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

নকল চাল ও রং মেশানো চানাচুর বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মেশানো চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বাজার তদারকি অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে এ বি এম ফুডে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মেশানো চানাচুর বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় হাজী শফিউল বশর অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নামবিহীন প্যাকেটে নকল চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মেঘনা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাবার ও নকল চাল বিক্রির কোনো সুযোগ নেই। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।