শুক্রবার
১৬ অক্টোবর ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামের জেমসন হল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
শুক্রবার (১৬ অক্টোবর) জেমসন হল পরিদর্শনের সময় মেয়র প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলের পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।