শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শুক্রবার

১৬ অক্টোবর ২০২৬

১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান, ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গক ১৫ অক্টোবর উপজেলার সৈয়দ নগর এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে এ কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও বোয়ালখালী থানা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।