রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শনিবার

১৭ অক্টোবর ২০২৬

২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মহেশখালী থেকে এসে বোয়ালখালীতে ইয়াবা ব্যবসা, ৪০০ পিসসহ গ্রেপ্তার নূর মোহাম্মদ

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নূর মোহাম্মদ (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে নূর মোহাম্মদের কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাইজ্জাকাটা গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।