সোমবার
১৯ অক্টোবর ২০২৬
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরের মোমিন রোডস্থ রাজাপুকুর লেইন আজাদী গলি পূজামণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ অক্টোবর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নুরুল আলমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে এবং এ-ইউনিটের সভাপতি আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মাহবুব রানা ও গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইউসুফ সিকদার এবং সাবেক ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা কলিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হেলাল উদ্দিন, ওয়াকিল আহমেদ সিকদার, আনিসুল হক আনিছ, মুহাম্মদ জামাল; যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মঈনুদ্দীন খান রাজিব, নুরুল হুদা, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ নাবিল, মুহাম্মদ ইসমাইল, আব্দুল কাদের, শেখ সাদি ও মুহাম্মদ ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।