মঙ্গলবার
২০ অক্টোবর ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামরিক বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দর থেকে সরাসরি নগরের রহমতগঞ্জ এলাকার ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেওয়ার কর্মসূচি রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পূজামণ্ডপে প্রায় ৪০ মিনিট অবস্থান করবেন তিনি।
পরে নগরের হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রাম নগরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি নগরের সৌন্দর্যবর্ধনেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন সড়ক মেরামত এবং সড়ক বিভাজকে রং করার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়।