শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২২ অক্টোবর ২০২৬

৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সৌদি আরবে বিমানবন্দর লক্ষ্য করে হামলায় আহত দুই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের দাম্মামে বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক হামলায় দুই প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদমাধ্যমের খবরে হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

সৌদি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লাপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত দুই বাংলাদেশি বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।