শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শনিবার

৩১ অক্টোবর ২০২৬

১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, গত বছরের চেয়ে বেশি ৯১টি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এক বছর আগে এ সংখ্যা ছিল ২০২। অর্থাৎ শূন্য পাস করা প্রতিষ্ঠান বেড়েছে ৯১টি।

আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৩৯০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৯৩টিতে পাসের হার শূন্য।

কোন বোর্ডে কতটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সে তথ্য এখনো পাওয়া যায়নি।