শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শনিবার

৩১ অক্টোবর ২০২৬

১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা

নিউজ ডেস্ক: : সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

তাঁরা বলেন, এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শনিবার (৩১ অক্টোবর) সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ কনফারেন্স হলে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়’ শীর্ষক বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসের মতো অপরাধ শুধু আইনি পদক্ষেপের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন, পারিবারিক সচেতনতা এবং তরুণদের নৈতিক শিক্ষায় গড়ে তোলা। পরিবার থেকেই সন্তানদের মূল্যবোধ ও দায়িত্ববোধ শেখাতে হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তারা বলেন, “জীবনকে ভালোবাসুন, মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকুন।” নিরাপদ ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, চট্টগ্রাম বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কনসালটেন্ট ডা. অঞ্জন চৌধুরী, অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের ইন্সপেক্টর ব্রজ লাল চাকমা, কদুরখিল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাস, সামাজিক সংগঠন প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন এবং লায়ন মো. তাহের আহমদ।

এ ছাড়া বক্তব্য দেন লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, ওসমান গনি মজুমদার, হাবিবুর রসুল, স্বপন কুমার নাথ, মো. সেলিম নূর, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, সালমা বেগম, আসিবুর রহমান, রোজী চৌধুরী, মোহাম্মদ নাহিদ, বিভূতি শীল, খালেদা আক্তার চৌধুরী, শাহরিয়ার মনির জিসান, ওসমান আবেদী, সুমন চৌধুরী, মো. জসিম উদ্দিন, রূমন মহাজন, আনিচুল ইসলাম ফাহিম, ইসতিয়াক আলম অনিক, নজরুল ইসলাম রাব্বি ও মো: মারুফ।