বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

০৩ নভেম্বর ২০২৬

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

হাজীপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের হালিশহর রোডের হাজীপাড়া এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর, মেয়াদবিহীন পণ্য বিক্রির জন্য মজুদ রাখা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে হাজীপাড়ার গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর রাখা, খাদ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার এবং ফুটপাতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের চুলা বসিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।