শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শুক্রবার

২০ নভেম্বর ২০২৬

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলীতে আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বড় উঠান শাহমীরপুর এলাকা থেকে মো. আইয়ুব (৩৯) এবং শিকলবাহা পটিয়া ক্রসিং এলাকার রিভার ভিউ কমিউনিটি সেন্টার থেকে মো. জনি (৩০) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদের নেতৃত্বে পুলিশের পৃথক অভিযান পরিচালিত হয়। এর মধ্যে বড় উঠান শাহমীরপুর এলাকা থেকে গ্রেপ্তার আইয়ুবের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা নম্বর ১৭, তারিখ ১১ নভেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)/৮/৯/১০ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, শিকলবাহা পটিয়া ক্রসিংয়ের রিভার ভিউ কমিউনিটি সেন্টার থেকে গ্রেপ্তার জনিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১০১১, তারিখ ১৯ নভেম্বর ২০২৬।

কর্ণফুলী থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।