শুক্রবার
২০ নভেম্বর ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জুমার নামাজ আদায়ের পর মসজিদে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সঙ্গে কুশল বিনিময়, লেখাপড়া ও পছন্দের খেলা নিয়ে কথা বলার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেন তিনি। এ সময় শিশু-কিশোরদের হাতে তুলে দেন ফুটবলসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রী।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে এই আনন্দঘন সময় কাটান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।
নামাজ শেষে শিশু-কিশোরদের কাছে প্রধানমন্ত্রী জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। তাদের খেলার আগ্রহ ও পছন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরে শিশুদের উৎসাহিত করতে তাদের হাতে তুলে দেন ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী।
এ সময় শিশু-কিশোরদের লেখাপড়া ও অন্যান্য বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তাদের বিভিন্ন মতামত শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। একপর্যায়ে শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এমন আন্তরিক ও আনন্দময় মুহূর্ত উপস্থিত সবার মধ্যে এক উচ্ছ্বসিত পরিবেশের সৃষ্টি করে।