রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার

২২ নভেম্বর ২০২৬

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

মিরসরাই প্রতিনিধি:: ‎চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে ইউনিয়নের ১ নম্বর সৈদালী ওয়ার্ডে উপকারভোগীদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন।
‎
‎মায়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য দেন মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সোয়েব হাসান, যুবনেতা মিরাজ উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক কাইয়ুম হাসান ও সদস্যসচিব শাহাদাৎ হোসেন সাগর।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক বাবুল, একেএম নুরুল হুদা খানসাব, মনির হোসেন, খানসাব মেম্বার, ইউনিয়ন বিএনপির সদস্য এমরান মেম্বার ও নিয়াজুল করিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও মুসলিম উদ্দিন, যুবদল নেতা আবু বকর জনি, শ্রমিক দল নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তোফাজ্জেল হোসেন টুটুল ও রুবেল, পেশাজীবী সংগঠনের নেতা আকতার হোসেন রাসেল, মায়ানী ছাত্রদল ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান এবং ছাত্রনেতা সাকিব, ওমর ফারুক ও সিয়াম, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মায়ানী ইউনিয়নের সুপারভাইজার ওমর ফারুক মুন্না প্রমুখ।