বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বুধবার

২৫ নভেম্বর ২০২৬

১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট মুজাহিদ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব পালনে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক সার্জেন্টকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার নাম মো. মুজাহিদ। তিনি সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, সরকারি কর্তব্য পালনে অবহেলা ও আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদকে বরখাস্ত করা হয়েছে।

আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী ও হোসাইন মো. কবির ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ট্রাফিক বিভাগের বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার কবীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা জানিয়ে তিনি ফোন কেটে দেন। পরে তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।