বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৬ নভেম্বর ২০২৬

১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জামালখান-চেরাগী পাহাড়সহ চার এলাকায় চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত বিভিন্ন এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউরী ও নূর আহমদ সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা দোকানপাট ও অন্যান্য সামগ্রী জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।