বৃহস্পতিবার
২৬ নভেম্বর ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিকলবাহা এলাকার মো. মনির হোসেন প্রকাশ বাইল্লা (২৮), মো. রাসেল (২৪), চরলক্ষ্যা এলাকার মো. মোরশেদ (২২) এবং উত্তর চরলক্ষ্যা এলাকার পারভেজ।
পুলিশ জানায়, মনির হোসেন জিআর মামলা নম্বর ১৫২/২৫, রাসেল জিআর মামলা নম্বর ৪৯৮/২৩ এবং মোরশেদ জিআর মামলা নম্বর ১১৭/২৬-এর আসামি। অপরদিকে পারভেজ দায়রা মামলা নম্বর ২২১০/২৬-এর আসামি।
সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই নূরে আলম সিদ্দিক, এসআই মো. সোহেল রানা, এসআই এইচ এম হারুনুরজ্জামান রুমেল, এএসআই প্রান্ত চন্দ্র সিংহসহ পুলিশের একটি দল অংশ নেয়।
কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।