শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ জুলাই ২০২৪

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে ৫ বন্ধু নিহত পাবনায়

নিজস্ব প্রতিবেদক *

একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ তরুণ নিহত হয়েছেন ঈশ্বরদীতে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বন্ধু ছিলেন। তারা হলেন— ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের জিহাদ হোসেন (২৫), বিজয় হোসেন (২৫), সিয়াম হোসেন (২৩), শিশির ইসলাম (২২) এবং শাওন হোসেন (২৪)।

ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। এতে চালকসহ সাতজন আরোহী ছিলেন। দাশুড়িয়া এলাকায় আসার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুইজন। অপর দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।