সোমবার
০৮ জুলাই ২০২৪
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি



আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ (ইএল, ইএলটি এবং প্রিলিমিনারি) স্প্রিং -২০২৪ সেশনের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রবিবার ( ৭ জুলাই ) সন্ধ্যায় চট্টগ্রাম শহরস্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। আইআইইউসির সেরা বিভাগগুলোর মধ্যে ইংরেজি বিভাগ অন্যতম। এই বিভাগের শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। এই ধারাবাহিকতা বজায় রেখে আইআইইউসি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষাজীবনে বর্তমানে কম্পিটিশনের পাশাপাশি কো-অপারেশন খুব জরুরী। তিনি ইংরেজী বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান উচ্চশিক্ষার ক্ষেত্রে আইআইইউসিকে বেছে নেয়ার জন্য। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মো, ছরওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মো. মাহি উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. ইয়াসিন শরীফ, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর আবু সালেহ নিজাম উদ্দীন এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।