সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৮ জুলাই ২০২৪

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পরিবেশ রক্ষায় ৫ লাখ গাছ লাগাবো: মেয়র রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক *

চসিকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও সবুজ নগরী গড়ার প্রত্যয়ে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সোমবার (০৮ জুলাই) দুপুরে টাইগারপাস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপণের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এ সয়ম চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম,প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ম্যালিরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন জয় প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মেয়র বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। আজকে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন ঠেকাতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহায্য। তিনি বলেন, আমরা যেমন পরিবেশকে আঘাত করেছি তেমনি পরিবেশও আমাদের প্রতি বৈরী আচরণ করছে। যার ফলে অতিরিক্ত খরা ও অতিবৃষ্টি দেখা দিচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বনাঞ্চল সৃষ্টি করতে হবে। এই লক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসসূচিসহ নগরীর স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূলে ৫ লক্ষ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। এছাড়া প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে রোপণের জন্য ৫ হাজার করে চারা প্রদান করা হয়। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে নগরীকে সবুজায়ন করে তুলতে পারবো মনে করি।