মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১০ জুলাই ২০২৪

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে সীতাকুণ্ডে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি *

যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও কে এম রফিকুল ইসলাম

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে সীতাকুণ্ডের  বিভিন্ন বাজার  এলাকায় এক অভিযানে কয়েক মজুদদারকে ৭০ হাজার  টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম রফিকুল ইসলাম এর নেতৃত্বে পন্থিছিলা, বারৈয়াঢালা ও পৌরসদর বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযানে বিস্ফোরক  ও ফায়ার লাইসেন্স না থাকায় অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইনে মহিম স্টোরকে ৩০ হাজার টাকা, মদিনা স্টোরকে ২০ হাজার টাকা এবং জামাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন ইউএনও কে এম রফিকুল ইসলাম।