শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৩ জুলাই ২০২৪

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কমিশন গঠন করে কোটা সংস্কারের সুযোগ নাই: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক *

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বক্তব্য রাখছেন

কোটাবিরোধী আন্দোলনকারীরা দফায় দফায় দাবি পরিবর্তন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলছেন, তারা একেক বার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কাছে দাবি জানাচ্ছে। তাদের দাবি পুর্ণবহাল করতে পারবে বিচার বিভাগ। আন্দোলন করে নয়, এটা পরিবর্তন করতে হবে সর্বোচ্চ আদালতে। অথচ আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করলো, বললো সরকারের কমিশন গঠন করতে হবে। কমিশন গঠন করে কোটা সংস্কার করার কোনো সুযোগ নাই।

আজ  শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বার বার আন্দোলনকারীদের দাবি পরিবর্তন এটাই প্রমাণ করে যে, তারা পুরো বিষয়ে জ্ঞাত নয়। যারা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়িয়ে জনদুর্ভোগ তৈরি করছে, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।

প্রতিমন্ত্রী জানান, চূড়ান্ত মেধা তালিকায় যারা আসে তাদের ওপড় কোটা পদ্ধতি প্রয়োগ হয়। তার মানে এই নয় যে, তারা ঘরে বসে কোটায় সুযোগ পেয়ে যাচ্ছে। তারা মেধাবী বলেই চূড়ান্ত পর্যায়ে যেতে পেরেছে। পৃথিবীর সব দেশেই কোটা পদ্ধতি আছে। কোটা কিন্তু বৈষম্য তৈরি করে না, কোটার মানে বৈষম্য নিরসন।

এসময় মেধার মূল্যায়ন করতে গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও এগিয়ে দিতে হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বলেন, কিন্তু কিছু মানুষ সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই তাদের সজাগ থাকতে হবে। ভালো কিছু হবে এবং বৈষম্য নিরসন হবে।

সরকারের পক্ষ থেকে কোটাবিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আদালতে প্রক্রিয়া শেষ হলে এটির একটি সুন্দর সমাধান হবে। বৈষম্য নিরসন এবং মেধার উন্নয়ন হবে। শিক্ষার্থীদের দাবির পক্ষেই সরকারপক্ষ আইনি লড়াই করছে। তবে এখন যে আন্দোলনের নামে রাস্তা অবরোধ সেটা অযৌক্তিক। সামনে জনদুর্ভোগ হলে সরকার আইন অনুযায়ী কাজ করবে।

কোটা না মেধা? এটা অসত্য, কারণ কোটার বিবেচনা করা হয় মেধার মূল্যায়ন দিয়ে যোগ করেন তথ্য প্রতিমন্ত্রী।

শেষে প্রতিমন্ত্রী বলেন, আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার নির্দেশনা দিয়েছে। কিন্তু তা উপেক্ষা করা হচ্ছে, এটা হতে পারে না।