মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৪ জুলাই ২০২৪

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজের প্রথম নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ২০২৪-২৫ রোটারি বছরের প্রথম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান শোয়েব  উদ্দিন খানের সভাপতিত্বে গত ১২ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়। সদ্য অতীত সভাপতি  রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজি নতুন সভাপতিকে কলার পরিয়ে দেন ।ক্লাবের গ্লোবাল গ্রান্ড ও অন্যান্য সার্ভিস প্রজেক্ট  এবং ২০২৪-২৫ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

চিটাগং ক্লাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রোটারি নন ডিসট্রিক্ট ৬৫ এর বিভিন্ন ক্লাবের নেতারা।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চিটাগং হেরিটেজের রোটারিয়ান আবু তৈয়ব,মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান,রিদওয়ানুল করিম, কাজী হাসানুজ্জামান শান্টু, গিয়াস উদ্দিন আজম শাহ,মাইনুদ্দিন রতন ও এডভোকেট  আয়েশা আক্তার সানজি। এছাড়াও অতিথি  রোটারিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রুহেলা খান চৌধুরী। সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান,রেজাউল করিম, পাস্ট প্রেসিডেন্ট এমদাদুল আজিজ চৌধুরী ,নজরুল ইসলাম নান্টু, মনিরুজ্জামান, প্রতিষ্ঠাতা সভাপতি ওমর আলী ফয়সাল, মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও ইব্রাহিম হোসেন। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান ।