বৃহস্পতিবার
২৫ জুলাই ২০২৪
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি



আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করেছে কমিশন। গত ২২ জুলাই পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এক ক্ষুদেবার্তায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা (জুন-২০২৪), নন-ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক বা সাঁটলিপি পরীক্ষা ও মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।