শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২০ আগস্ট ২০২৪

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

২৫ জেলার ডিসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক *

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

প্রত্যাহার হওয়ার তালিকায় রয়েছেন ঢাকা, চট্টগ্রাম ,সিলেট, রংপুর, কক্সবাজার , গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাদঁপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি।