শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সোমবার

২৬ আগস্ট ২০২৪

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

হাসানুল হক ইনু গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি *

হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)  সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গত ২২ আগস্ট আরেক মামলাতেও আসামি করা হয় জাসদ প্রধান ইনুকে।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।

এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন।