রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৩ সেপ্টেম্বর ২০২৪

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি *

                                                           ফাইল ছবি

কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড়ধসে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঝিলংজার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মণি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড়ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন, সপরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়।

তারা আরও জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে পাহাড়ধসে পড়ে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ।