শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রবিবার

২৪ ডিসেম্বর ২০২৩

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সীতাকুণ্ডে খুন মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই

সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে  মামাতো ভাই খুন করলো ফুফাতো ভাইকে।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার সময় উপজেলার  বারৈয়ারঢালা ইউনিয়নে  ঘটেএ ঘটনা । নিহত ব্যক্তির নাম নুর মোস্তফা বজল (৫৮)। নিহত বজল ওই এলাকার পশ্চিম লালনগরের গ্রামের মুজিবুল হকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, লালানগর গ্রামের বাসিন্দা চিহ্নিত ডাকাত বহু মামলার আসামি তৌহিদুল ইসলামের সাথে নুর মোস্তফা বজলের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদুল প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে বজলকে হত্যা করে। এসময় তাকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে  বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি মামলা রয়েছে। অভিযুক্তকে  ধরতে চলছে পুলিশের অভিযান ।