বুধবার
২৩ অক্টোবর ২০২৪
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে আটক করে সিএমপির কোতোয়ালী থানায় নেয়া হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় আটক করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে হস্তান্তর করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে আটক করে। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।’
প্রসঙ্গত, হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে তাকে নিয়োগ দেয়া হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে।