বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০১ নভেম্বর ২০২৪

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ডেঙ্গুতে ৩০০ মৃত্যু চলতি বছরে

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮২ জন।

শুক্রবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ৩ জনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।